বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষাপেল এক বেসরকারি হাসপাতাল। এই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্নজোড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। আগুন লাগতেই আতঙ্ক ছড়িয়ে পরে রোগীদের মধ্যে। আতঙ্কের জেরে হাসপাতাল ছেড়ে রাস্তায় বেড়িয়ে আসেন সকলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসের দমকল বাহিনী ও পুলিশ। জানা গেছে ক্যান্টিনের গ্যাস সিলেন্ডার লিক করেই এই আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পরে ক্যান্টিন সংলগ্ন ওয়ালের প্লাইউড ঘেরা এলাকায়। ধোঁয়ায় ঢেকে যায় ওই হাসপাতাল। দমকল বাহিনী পৌছাবার আগেই হাসপাতাল কর্তৃপক্ষ আগুন কে কিছুটা আয়ত্বে নিয়ে আসে। যদিও সম্পূর্নভাবে আগুনকে নেভায় দমকল বাহিনী।
এবিষয়ে রুগী ও তার পরিবারের তরফে জানা যায়, রান্নার গ্যাস লিক করে আগুন ধরে যায়। আর এই নিয়েই গোটা হাসপাতাল জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও স্থানীয় মানুষ ও দমকল এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নীচের লিংকে
https://www.youtube.com/embed/e4tE2cqZros